[ দেশজুড়ে ]
সীমান্ত থেকে রোহিঙ্গা নারীসহ ১৭ জন আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন রোহিঙ্গা নারীসহ ১৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার সামন্তা, বাঘাডাঙ্গা ও খোশালপুর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। এ সময় তিনজন রোহিঙ্গা নারী ও দালালের সহযোগী মাইক্রোবাস চালকসহ মোট ১৭ জনকে আটক করে বিজিবি।
.png)
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানান লে.কর্নেল।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!