ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে ফেনসিডিল জব্দ, পুলিশ কর্মকর্তাসহ আটক ৩

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৪, ১৭ সেপ্টেম্বর ২০২৪
ঝিনাইদহে ফেনসিডিল জব্দ, পুলিশ কর্মকর্তাসহ আটক ৩
পুলিশ কর্মকর্তাসহ আটককৃত ৩ -ছবি: সংগৃহীত

ঝিনাইদহে পুলিশের এক এসআইসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ২০১ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‌্যাব-৬।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন- ঝিনাইদহ সদর থানা হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের এসআই সাজ্জাদুর রহমান, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত সিদ্দিক সর্দারের ছেলে সোহের আলী ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দোয়ারপাড়া গ্রামের ফিরোজ আলীর ছেলে ফারুক হোসেন।

Advertisement

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মহিদুর রহমান জানান, আটক এসআই সাজ্জাদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম হোসেন জানান, হাটগোপালপুর এলাকা দিয়ে প্রাইভেটকারে করে মাদক পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‍্যাব। সে সময় এক হাজার ২০১ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে মামলা করে আসামিদের সদর থানায় সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!