ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৭৪৪ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৫, ১৭ সেপ্টেম্বর ২০২৪
৭৪৪ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি আটক
আটককৃত ৩ মাদক কারবারি -ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৪৪ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অপস অফিসার সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি।

এর আগে গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের পৌর এলাকার কাঠের পুল নামক স্থানে এ অভিযান চা‌লি‌য়ে তাদের আটক করা হয়।

Advertisement

আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার খটশিংগা গ্রামের মৃত হযরত আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৫২), একই জেলার হরিপুর থানার মহেন্দ্রগাও গ্রামের এস্তাব আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৩৫) ও দিনাজপুরের খানসামা থানার ভেরভেড়ী গ্রামের মোখসেদ আলীর ছেলে মো. শাহানুর ইসলাম (২৪)।

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে কাঠের পুল এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসে পাচারকালে ৭৪৪ বোতল ফেনসিডিলসহ ওই ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ফেনসিডিল কেনাবেচা করে যাচ্ছিলেন তারা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!