ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যুবককে গলা কেটে হত্যা, তরুণী আটক

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫১, ১৭ সেপ্টেম্বর ২০২৪
যুবককে গলা কেটে হত্যা, তরুণী আটক
ফাইল ফটো

সাভারে পূর্ব শত্রুতার জেরে রিপন কাজী সরদার এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের প্রতিবেশী প্রিয়া আক্তারকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১৬ সেপ্টেম্বর) সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হরিণধরা এলাকায় মো. স্বপনের মালিকানাধীন ভাড়া বাড়ি থেকে ওই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রিপন কাজী সরদার ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সোনাখোলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। আটককৃত প্রিয়া আক্তার নোয়াখালী জেলার মাইজদী থানার গোবিবল্লভপুর থানার মৃত আব্দুর রহিমের মেয়ে। তারা উভয়েই সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হরিণধরা এলাকায় একই বাড়িতে ভাড়া থাকতেন।

Advertisement

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের প্রতিবেশী এক নারীকে আটক করা হয়েছে। তবে আটক নারীর স্বামী ঘটনার পর থেকেই পলাতক। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!