ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী আটক

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১১, ১৩ আগস্ট ২০২৪
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী আটক
শ্যামনগর থানা। ফাইল ফটো

সাতক্ষীরার শ্যামনগরে স্ত্রীর বিরুদ্ধে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাতে উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির খোসালখালী গ্রামে স্ত্রী খাদিজা ঘুমন্ত অবস্থায় তার স্বামী হোসাইনকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।

নিহত হোসাইন মালি (৩০) ওই গ্রামে আব্দুল হামিদ মালির ছেলে।

বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে রাতে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী খাদিজা তার স্বামী হোসাইনকে গলা কেটে হত্যা করে। এরপর ভোরে ঘাতক খাদিজা স্থানীয় মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বিআরটিসি বাস যোগে খুলনা যাওয়ার সময় তার কথাবার্তা ও আচরণ অস্বাভাবিক মনে হয়। একপর্যায়ে বাসের সুপারভাইজার তাকে খুলনায় পৌঁছানোর পর সেখানে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের কাছে তাকে হস্তান্তর করে। ছাত্র সমাজের কাছে খাদিজা তার স্বামী হত্যার কথা স্বীকার করে। এরপর তারা তাকে খুলনা হরিনটানা থানায় সোপর্দ করে।

Advertisement

আরো পড়ুন >>> নোয়াখালীতে চার জোনে গ্যাসের সন্ধান

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. সনজিত দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, শ্যামনগর থানার কার্যক্রম চালু না থাকায় একজন উপ-পরিদর্শকের সহায়তায় ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।            

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!