ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় ৬টি থানার কার্যক্রম চালু

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৩, ১০ আগস্ট ২০২৪
সাতক্ষীরায় ৬টি থানার কার্যক্রম চালু
ছবি: সংগৃহীত

সেনাবাহিনী ও বিজিবি সহায়তায় সাতক্ষীরায় আটটি থানার মধ্যে ছয়টি থানার কার্যক্রম চালু হয়েছে। শনিবার সকালে কলারোয়া থানা অডিটোরিয়ামে রাজনৈতিক দলের নেতা ও ছাত্র সমন্বয়কদের নিয়ে বৈঠক করেন সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফ।

এ সময় তিনি সবার সহযোগিতা কামনা করেন। রাজনৈতিক নেতারা ও সুধীজনরা থানাকে সুরক্ষিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফ বলেন, কলারোয়া থানায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সবার সঙ্গে কথা বলে আমি মনে করছি থানার পুলিশ সদস্যরা নিরাপদ। এখন পুলিশ সদস্যরা নিরাপদ বোধ করছেন কিনা সেটি তারা বলবেন।

Advertisement

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী জানান, বিদ্যুৎ ব্যবস্থা সচল না হওয়ায় চালু করা যায়নি সদর থানা ও শ্যামনগর থানা। তবে পর্যাপ্ত পরিমাণ জনবল রয়েছে। তাই, থানাগুলো যেকোনো সময়ে চালু হবে। থানার নিরাপত্তার জন্য কোথাও সেনাবাহিনী, কোথাও বিজিবি রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!