[ দেশজুড়ে ]
সাতক্ষীরায় দুপুরের খাবার খেয়ে নারীর মৃত্যু
ফাইল ফটো
সাতক্ষীরায় দুপুরের খাবার খেয়ে সানজিদা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর অসুস্থ হয়েছেন বাড়ির কর্তা আনিছুর রহমানসহ পাঁচজন। তাদের মধ্যে আনিছুর রহমান ও তার মেয়ে সুমাইয়া খাতুনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার দুপুরে সাতক্ষীরা পৌরসভার গড়াইকান্দা গ্রামে সানজিদা বেগমের মৃত্যুর ঘটনা ঘটে। মৃত্যুবরণকারী সানজিদা বেগম আনিছুর রহমানের শাশুড়ি।
আনিছুর রহমানের স্ত্রী জেসমিন নাহার জানান, শনিবার দুপুরে শাক ও লাউ রান্না করা হয়েছিল। এ খাবার খেয়ে সবার পাতলা পায়খানা ও বমি হয়। স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসাও নেয়া হয়। সেলাইন ও ওষুধও খাওয়া হয়। কিন্তু রোববার দুপুরে মা সানজিদা বেগম মারা যান। এছাড়া গুরুতর অসুস্থ স্বামী আনিছুর ও মেয়ে সুমাইয়া খাতুনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
সাতক্ষীরা সদর থানার ওসি মোহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!