[ দেশজুড়ে ]
বন্ধুদের সঙ্গে গাছের ডাল কাটতে গিয়ে প্রাণ গেল শিমনের
ফাইল ফটো
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিমন তালুকদার নামে (১২) এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের উত্তরপাড়া কুঞ্জুবন গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিপন তালুকদার রাধাগঞ্জ ইউপি সদস্য লাভলু তালুকদারের ছেলে ও ৩ নম্বর বাগান উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
মৃতের বাবা লাভলু তালুকদার বলেন, বন্ধুদের সঙ্গে গাছে উঠে ডাল কাটছিল শিমন। এ সময় পা পিছলে বিদ্যুতের তারের সঙ্গে পড়ে বিদুৎস্পৃষ্ট হয় সে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
কোটালীপাড়া পল্লী বিদুৎ সমিতির ডিজিএম রেজওয়ানুল ইসলাম বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমরা বিদুৎ সংযোগ বন্ধ করি। তারের ওপরে কোনো ডালপালা থাকলে পল্লী বিদ্যুতের কর্মীরা গিয়ে কেটে দেয়। আমাদের না জানিয়ে গাছের ডাল কাটতে গিয়ে অনাকাঙ্খিত ঘটনাটি ঘটেছে।
কোটালীপাড়া থানার ওসি ফিরোজ আলম জানান, এ ব্যপারে কোনো তথ্য জানা নেই।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!