[ দেশজুড়ে ]
কুমিল্লায় নদীতে ডুবে প্রাণ গেল ছোট্ট মাহিরার
ফাইল ফটো
কুমিল্লার তিতাসে নদীতে ডুবে মাহিরা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুলাই) সকালে উপজেলার বাঘাইরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মাহিরা উপজেলার বন্দরামপুর গ্রামের আবু মুছা সরকারের মেয়ে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মৃতের নানা জালাল উদ্দীন।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল মাহিরা। সকালে সবার অজান্তে সে নদীতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে নদীতে মাহিরাকে ভাসতে দেখতে পান তারা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!