[ দেশজুড়ে ]
কোটালীপাড়ায় বাঁধ কেটে ১ কিলোমিটার খাল দখল মুক্ত
কোটালীপাড়ায় বাঁধ কেটে ১ কিলোমিটার খাল দখল মুক্ত। ছবি: ডেইলি বাংলাদেশ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা-রাধাগঞ্জ খালের ৮টি বাঁধ কেটে দিয়ে এক কিলোমিটার খাল দখলমুক্ত করা হয়েছে। এ সময় খালের ওপর গড়ে ওঠা ৪টি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।
শনিবার কোটালীপাড়া উপজেলা সহকারী (ভূমি) প্রতীক দত্ত কুশলা ইউনিয়ন পরিষদ ও পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে ১ কিলোমিটার খাল দখলমুক্ত করেন।
কুশলা গ্রামের সেকেন্দার আলী বলেন, ২০ বছর ধরে কুশলা-রাধাগঞ্জ খালের দেবর-ভাবী মার্কেট, খান মার্কেটসহ বিভিন্ন স্থানে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছিলো। দীর্ঘদিন পর শনিবার উপজেলা প্রশাসনের অভিযানে খালটি দখলমুক্ত হলো। এই দখলমুক্ত হওয়ায় স্থানীয় জনগণ আগামী দিনে বোরো আবাদ ও গবাধিপশু পালনে উপকৃত হবে।
.png)
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বলেন, কুশলা-রাধাগঞ্জ খালের ৮টি বাঁধ কেটে ১ কিলোমিটার খাল দখলমুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে কোটালীপাড়া উপজেলার সকল খাল দখলমুক্ত করা হবে। সঙ্গে সঙ্গে সরকারি জায়গায় গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!