শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয়। পরে রাত ৮টায় শাহপরীর দ্বীপ ডাংগর পাড়া কয়েকটি বাড়ির সামনে লাশটি উদ্ধার করে পুলিশ। শিশু তাহমিনা আক্তার শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়ার মো. জলিলের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন।
.png)
জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় শিশু তাহমিনা। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে বিষয়টি পুলিশকে অবগত করা হয়। ১১ ঘণ্টা পর রাত ৮টার দিকে কয়েকজন যুবক শাহপরীরদ্বীপ ডাংগর পাড়া লালুর বাড়ির সামনে বস্তা দেখলে প্রথমে ভয় পায়। পরে বস্তাটি খুলতেই পাওয়া যায় নিখোঁজ শিশু তাহমিনার মরদেহ। এরপর বিষয়টি থানায় অবিহিত করলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুর মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।