ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে অজ্ঞাত নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:০১, ২ মে ২০২৪
নারায়ণগঞ্জে অজ্ঞাত নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার 
সিদ্ধিরগঞ্জ থানা। ফাইল ফটো

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নামা এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের আদমজী কদমতলী এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে এ নারীর লাশ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা উদ্ধারকৃত লাশটি কয়েকদিন আগের হওয়ায় অনেকটা পচে গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই শওকত জামিল জানান, সাবেক প্রয়াত কাউন্সিলর আলী হোসেন আলার বাড়ির পাশে একটি পরিত্যক্ত জায়গায় ফেলে রাখা বস্তা থেকে দুর্গন্ধ বের হতে থাকে। পরে স্থানীয়রা বস্তাটি খুললে একটি নারীর লাশ দেখতে পায়। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!