বোরবার (২২ সেপ্টেম্বর) অবরোধে দ্বিতীয় দিনেও খাগড়াছড়ির সঙ্গে ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে কর্মসূচি সফল করতে নেতাকর্মী, সমর্থকসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ।
এদিকে সকালে খাগড়াছড়ি সাজেক সড়ক, পানছড়ি, রামগড় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা। তবে অবরোধকে কেন্দ্র করে এখনো কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।
.png)
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, সড়কে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।
অপরদিকে, চলমান অবরোধের কারণে মেঘের রাজ্য সাজেকে আটকা পড়েছেন অন্তত এক হাজার ৫০০ পর্যটক। পর্যটকদের নিয়ে কোনো গাড়ি ছাড়া হয়নি। পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে জানান রাঙ্গামাটির বাঘাইছড়ির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তার।