রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট জেলা ও সিলেট মহানগর যুবদলের পদবঞ্চিত নেতাকর্মীরা আমরণ অনশন করেন।
আমরণ অনশনে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের গণসংযোগ বিষয়ক সম্পাদক এনামুল হক, সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, শ্রীকৃষ্ণ, হাবিবুর রহমান, বেলাল আহমদ, সিলেট মহানগর যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক কয়েস আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মহিবুর রহমান ও সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি আলী আহাম্মদ আলমসহ সিলেট জেলা ও মহানগর যুবদলের কর্মীরা।
.png)
আমরণ অনশন কর্মসূচি সিলেট জেলা ও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহম্মদ, ওসমান গনি, জিএম বাপ্পি আমরণ অনশন কারীদের সঙ্গে কথা বলেন। পরে যুবদলের আহ্বায়ক কমিটি আশ্বস্ত করলে অনশনকারীরা আপাতত তাদের অনশন স্থগিত করেন।