ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইকোনিক্স ফ্যাক্টরির শ্রমিকদের বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৫, ২২ সেপ্টেম্বর ২০২৪
ইকোনিক্স ফ্যাক্টরির শ্রমিকদের বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার হরতকিতলা এলাকায় অবস্থিত ইকোনিক্স ফ্যাক্টরির শ্রমিকরা হাজিরা ও প্রোডাকশন বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেছেন।

রোববার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন দাবিতে উৎপাদন কাজ বন্ধ করে ফ্যাক্টরির এসেম্বলি পয়েন্টে জড়ো হয় শ্রমিকরা। পরবর্তীতে শিল্প পুলিশের উপস্থিতিতে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনা হয়। 

ঐ আলোচনায় মালিকপক্ষ শ্রমিকদের দাবি পর্যায়ক্রমে মেনে নেয়ার আশ্বাস দিলে অধিকাংশ শ্রমিক সিদ্ধান্ত মেনে নেয়। তবে ৪০-৫০ জন শ্রমিক দাবি না মেনে নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৩টার দিকে সেনা টহল ঘটনাস্থলে পৌছলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরে একাধিক সেনাটহল ঘটনাস্থলে পৌছে ১০ শ্রমিককে আটক করে বলে জানা যায়। বাকি শ্রমিকেরা নিজ ইচ্ছায় ফ্যাক্টরি স্থান ত্যাগ করে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।     

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!