ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
যুবকের ঝুলন্ত লাশের পাশে চিরকুট

‘আমার যত ব্যথা, সব মোবাইলে রেকর্ডিং করা আছে’

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৮, ২৩ সেপ্টেম্বর ২০২৪
‘আমার যত ব্যথা, সব মোবাইলে রেকর্ডিং করা আছে’
মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়া চিরকুট।

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার যত ব্যথা আছে, সব মোবাইলে রেকর্ডিং করা আছে।’ চিরকুটে এভাবে লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মো. মিরাজ উদ্দিন নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ী গ্রামে। 

রোববার (২২ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল।

এর আগে, শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ী গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত মিরাজ উদ্দিন বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার পঞ্চকরণ গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে। 

Advertisement

স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে ওই এলাকায় স্ত্রীসহ থাকতেন মিরাজ। তিনি একটি কারখানায় কাজ করতেন। তিন মাস আগে মিরাজের স্ত্রী মারা যান। এরপর থেকে সেই ভাড়াবাড়িতে একাই থাকতেন তিনি। স্ত্রীর মৃত্যুর পর তিনি মানসিক চাপে পড়েন। এতে তিনি কাজে মনোযোগী হতে পারতেন না। ধারণা করা হচ্ছে, স্ত্রী মৃত্যুর পর মানসিক চাপে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। 

শ্রীপুর থানার ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিরকুটের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!