[ দেশজুড়ে ]
ধামরাইয়ে ডাবর ফ্যাক্টরি শ্রমিকদের কর্মবিরতি
ফাইল ফটো
ঢাকার ধামরাইয়ে বেতন বৃদ্ধির দাবিতে ডাবর প্রাইভেট লিমিটেড ফ্যাক্টরির শ্রমিকরা কর্মবিরতি পালন করেছেন। সোমবার সকাল ৯টার দিকে এ কর্মবিরতি শুরু হয়।
জানা যায়, ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের সুতিপাড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত ভারতীয় মালিকানাধীন মধু ও প্রসাধনী ফ্যাক্টরি ডাবর বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু করে। পরবর্তীতে বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন। এতে ঐ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে শিল্প পুলিশ উপস্থিত রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!