ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরে যুবক-যুবতীর লাশ, গলায় প্যাঁচানো বৈদ্যুতিক তার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০২৪
ঘরে যুবক-যুবতীর লাশ, গলায় প্যাঁচানো বৈদ্যুতিক তার
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের গাছা এলাকার একটি ভাড়া বাসা থেকে যুবক-যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের দুজনেরই গলায় ও হাতে বৈদ্যুতিক তার জড়ানো দেখা গেছে। তবে তারা বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন নাকি আত্মহত্যা করেছেন- সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। 

মঙ্গলবার দুপুরে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠ‍ানো হয়েছে। এর আগে, সকালে গাছা থানার দক্ষিণ ছয়দানা হাজির পুকুর এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

জানা গেছে, মৃত শ্যামলী আক্তার (২৬) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বীরপুরন্দ গ্রামের আব্দুল জব্বারের মেয়ে ও মৃত মোহাম্মদ বিল্লাল শেখ (২৫) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সিমলা গ্রামের বাবুল শেখের ছেলে। তারা গার্মেন্টসকর্মী ছিলেন।

Advertisement

জানা যায়, মৃত দুইজনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ও মেলামেশা ছিল। সোমবার রাত আড়াইটার দিকে মোহাম্মদ বিল্লাল শেখ তার প্রেমিকা শ্যামলী আক্তারের ঘরে প্রবেশ করেন। আর মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী কক্ষের ভাড়াটিয়া জুয়েল মিয়া (৩৫) শ্যামলী আক্তারের কক্ষের দরজা আংশিক খোলা দেখে দরজায় ধাক্কা দেন। এ সময় তিনি দুজনকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে আশপাশের লোকজন কক্ষে প্রবেশ করে তাদের গলায় ও হাতে বৈদ্যুতিক তার জড়ানো দেখতে পান।

বিষয়টি গাছা থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ উভয়ের লাশ উদ্ধার করে শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশ বলছে, নিহতরা অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে নাকি আত্মহত্যা করেছে- সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত ও আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!