[ দেশজুড়ে ]
অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক
ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে মাহমুদুল হাসান (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মাহমুদুল হাসান বেলকুচি উপজেলার গাড়ামাসী গ্রামের মৃত শোমের আলী মন্ডলের পুত্র।
স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, মাহমুদুল হাসান গত সোমবার বিকেলে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
.png)
বেলকুচি থানার ওসি আনিছুর রহমান জানান, গাড়ামাসীতে মৃত্যুর ঘটনা শুনেছি। মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আছে। এলাকায় এলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!