[ দেশজুড়ে ]
দাবি মানায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ প্রত্যাহার
ছবি: ডেইলি বাংলাদেশ
বকেয়া বেতনের দাবিতে গাজীপুর-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বেসিক নীটওয়্যার লিমিটেডের (টিএনজেড গ্রুপ) শ্রমিকরা। পরে মালিকপক্ষ দাবি মেনে নিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। এর আগে, সকাল থেকে শ্রমিকরা গাজীপুর-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।
জানা যায়, শ্রমিক ও স্টাফদের আগস্ট মাসের বকেয়া বেতন আজ পরিশোধের কথা ছিল। সে মোতাবেক সকাল সাড়ে ৯টার দিকে কারখানার ২০০ থেকে ২৫০ শ্রমিক কারখানা গেটে আসেন এবং বন্ধের নোটিশ দেখতে পান। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানা সংলগ্ন গাজীপুর-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। পরে ঘটনাস্থলে শিল্পপুলিশ ও থানা পুলিশ উপস্থিত হয়। পরবর্তীতে মালিকপক্ষ আশ্বাস প্রদান করলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!