[ দেশজুড়ে ]
কুষ্টিয়ায় অস্ত্র-গোলাবারুদসহ আটক ২
ফাইল ফটো
কুষ্টিয়ার মিরপুরে অস্ত্র ও গোলাবারুদসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৯ পিস গোলাবারুদ উদ্ধার করা হয়।
মঙ্গলবার ভোরের দিকে উপজেলার মালিহাদ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মিরপুরের মালিহাদ বাজার এলাকার রেজাউলের ছেলে মিলন রহমান (২৫) ও ইবাদত হোসেনের ছেলে মিকাইল ইসলাম (৪০)।
জানা যায়, ভোরে ক্যাপ্টেন লামইয়ানুল (রওশনআরা রেজিঃ) নেতৃত্বে মালিহাদ বাজার এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় অস্ত্র ও গোলাবারুদসহ ওই দুইজনকে আটক করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!