[ দেশজুড়ে ]
ছেলের মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় প্রাণ গেল মায়ের
সিংগাইর থানা। ফাইল ফটো
মানিকগঞ্জের সিংগাইরে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ট্রাক চাপায় হায়াতুন নেছা নামে এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জার্মিত্তা ইউনিয়নের হাতনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হায়াতুন নেছা উপজেলার ধল্লা ইউনিয়নের বিন্নাডাঙ্গী গ্রামের আলী হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হায়াতুন নেছা ছেলের মোটরসাইকেলে করে তার মায়ের কাছে দেখা করতে চান্দহর এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে হাতনী এলাকার শাকিব পিন্টুর বাড়ির সামনে পৌছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে পাশাপাশি দুটি ট্রাক আসছিল। তাদের সাইট দিতে গেলে মোটরসাইকেলের পেছনে থাকা হায়াতুন নেছা সড়কে ছিটকে পড়ে ট্রাক চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এদিকে, স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোর্পদ করেন।
.png)
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!