[ দেশজুড়ে ]
গোপালগঞ্জে বাসচাপায় ইজিবাইক যাত্রী নিহত
নিহতের স্বজনদের আহাজারি। ছবি: ডেইলি বাংলাদেশ
গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারি চালিত ইজিবাইক যাত্রী ব্যবসায়ী রেজওয়ান সরদার (২৪) নিহত হয়েছেন। এ ঘটনায় চালক রেজাউল মোল্লা (২৬)মারাত্মক আহত হয়েছেন। নিহত রেজওয়ান সদর উপজেলার বিজয়পাশা গ্রামের মাসুদুর রহমানের ছেলে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী স্টার এক্সপ্রেস-এর যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে যাত্রীবাহী ব্যাটারি চালিত ইজিবাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই রেজওয়ান নিহত ও চালক রেজাউল মারাত্মক আহত হয়।
.png)
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. বিচিত্র কুমার বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই রেজওয়ান নামের ছেলেটি মারা যায়। আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!