ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাঁতার শিখতে গিয়ে নদীতে নিখোঁজ বাবা-মেয়ে

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:২০, ২৫ সেপ্টেম্বর ২০২৪
সাঁতার শিখতে গিয়ে নদীতে নিখোঁজ বাবা-মেয়ে
ফাইল ফটো

ধলেশ্বরী নদীতে সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ হয়েছেন রাফা আক্তার (রাফসা) নামে এক শিশু। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হন বাবা মহিদুর রহমানও। নিখোঁজ বাবা ও মেয়েকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

আরিচাস্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মো. জাহিদুর রহমান জানান, ব্যবসায়ী মহিদুর রহমান তার ১১ বছরের মেয়েকে সাঁতার শেখাতে বাড়ির পাশের নদীতে যান। পেটে দুটি বোতল বেঁধে মেয়েকে তিনি নদীতে ছেড়ে দেন। কিছুসময় পর বোতলের মুখ খুলে পানি ঢুকলে তলিয়ে যায় রাফা। এ সময় মেয়েকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হন বাবা মহিদুরও।

Advertisement

তিনি আরো জানান, খবর পেয়ে সকাল ১০টা থেকে সিংগাইর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ১০জন এবং ডুবুরি দলের ৫ সদস্য তাদের উদ্ধারে কাজ করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!