ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৫০ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১১, ২৫ সেপ্টেম্বর ২০২৪
৫০ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
জব্দকৃত মোবাইল ডিসপ্লে -ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫০ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়েছে। বুধবার পৌর এলাকার বাইপাসে বিজিবির অভিযানে এসব ডিসপ্লে জব্দ করা হয়।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ভোরে উপজেলার মনিয়ন্দ বিওপি’র টহল দলের অভিযানের সময় ১১৭১টি মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। এ সময় পাচারকারী পালিয়ে যায়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!