ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশাচালকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৮, ২৫ সেপ্টেম্বর ২০২৪
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশাচালকের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের মেলান্দহে চার্জ থেকে ব্যাটারিচালিত অটোরিকশা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মামুনুল হক (২৭) নামে এক চালক মারা গেছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে পৌরসভার শাহজাদপুর ব্রাম্মনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. মামুনুল হক ওই এলাকার শুক্কুর আলীর ছেলে।

স্বজন ও প্রতিবেশী সূত্রে জানা যায়, মামুনুল হক পেশায় অটোরিকশাচালক। প্রতিদিনের মতো বাইরে ভাড়া খেটে অটোরিকশা নিয়ে গতকাল রাতে বাড়ি ফেরেন। নিজের বসতঘরের পাশেই অটোরিকশা চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেখানে সারারাত চার্জ শেষে সকাল ৭টার দিকে গোসল শেষে ভেজা শরীরে চার্জ থেকে অটোরিকশা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেলান্দহ থানার এসআই দীলিপ কুমার সরকার বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!