ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় চেয়ারম্যানকে কুপিয়ে জখম

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৫, ২৫ সেপ্টেম্বর ২০২৪
কুষ্টিয়ায় চেয়ারম্যানকে কুপিয়ে জখম
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার খোকসায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জানিপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন দুর্বৃত্তরা।

বুধবার সকালে উপজেলার জানিপুর ইউনিয়নের একতারপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত মজিদকে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান।

জানা যায়, সকালে ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিদ কাজের উদ্দেশ্যে শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে একতারপুর এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত মজিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা মজিদকে উদ্ধার করে হাসপাতালো নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!