বুধবার দুপুরে প্রতিবাদ মিছিলটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরানথানা গিয়ে সমাবেশে মিলিত হয়। পরে মিছিলটি আবারো বিদ্যালয়ে এসে শেষ হয়।
মিছিলে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কয়েকশ’ শিক্ষার্থী অংশ নেন। এ ছাড়াও একই সময় ভারতের হিন্দু পণ্ডিত ও বিজেপি নেতা রামগিরি কর্তৃক মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় বিক্ষোভ করেছেন হয়বতনগর এ.ইউ.কামিল মাদরাসার শিক্ষার্থীরা।
.png)
বুধবার দুপুরে শহরের শহিদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। এ সময় হয়বতনগর এ.ইউ.কামিল মাদরাসার শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।