ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিদ্ধিরগঞ্জে ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২১, ২৫ সেপ্টেম্বর ২০২৪
সিদ্ধিরগঞ্জে ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
সিদ্ধিরগঞ্জ থানা। ফাইল ফটো

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নূপুর আক্তার (২৬) নামে এক গৃহবধূকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী মো. রবিউল ইসলাম বাবুকে আটক করেছে পুলিশ। 

বুধবার (নাসিক) বিকেলে ২ নম্বর ওয়ার্ডস্থ মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন।

নিহত নারী বরিশাল জেলার শাহজাহান চৌকিদারের মেয়ে। তারা স্বামী-স্ত্রী মিজমিজি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। 

Advertisement

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াসিম জানান, স্থানীয়দের বরাতে জানতে পারি ভিকটিম এবং তার স্বামী একই ঘরে অবস্থান করছিল এবং স্বামী তাকে হত্যা করেছেন। এরপর স্থানীয়রা নূপুরের স্বামীকে আটক করে ৯৯৯ এ ফোন দেন। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি আর স্বামী রবিউল ইসলাম বাবুকে আটক করে থানায় নিয়ে আসি।

ওসি আল মামুন বলেন, স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!