গ্রেফতাররা হলেন ওই গ্রামের আবুল হাশেমের ছেলে আলমগীর হোসেন ও মো. হোসেনের ছেলে মোহাম্মদ ওমর ফারুক। পুলিশ জানায়- ওই কিশোরী ছয় মাসের অন্তঃসত্বা।
মামলার বিবরণে জানা গেছে, গত ৫ মার্চ দুপুরে দুধ আনতে পাশের বাড়িতে যায় ওই কিশোরী। ফেরার পথে একটি বাগানে আলমগীর ও ফারুক তাকে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে তাকে হত্যা করবে বলেও তারা হুমকি দেয়। পরে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারে। মেয়েটি তার পরিবারকে বিস্তারিত জানালে তারা বাবা বাদী হয়ে বুধবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ দুই চাচাকে গ্রেফতার করেছে।
.png)
পরশুরাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই কিশোরীকে ফেনী সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। আলমগীর ও ফারুককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।