[ দেশজুড়ে ]
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ
আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন লিউ ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার হাজির বাজার মোড় এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে ২০০ থেকে ২৫০ শ্রমিক অংশ নেন।
জানা যায়, রাতে আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার মোড় এলাকায় অবরোধ করে বিক্ষোভ করের শ্রমিকরা। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে যায়। এবং আজ বৃহস্পতিবার মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অবরোধ
লিংক সফলভাবে কপি হয়েছে!