ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদ্যুৎস্পৃষ্ট মেয়েকে বাঁচাতে গেলেন মা, প্রাণ হারালেন দুজনই

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৮, ২৬ সেপ্টেম্বর ২০২৪
বিদ্যুৎস্পৃষ্ট মেয়েকে বাঁচাতে গেলেন মা, প্রাণ হারালেন দুজনই
ফাইল ফটো

পাবনা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আতাইকুলা ইউনিয়নের কাচারপুর পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- একই গ্রামের নবাব উদ্দিন খানের স্ত্রী আরজিনা খাতুন (৪২) ও মেয়ে আরশা খাতুন (১২)।

স্থানীয়রা জানান, বিকেলে বৃষ্টি হচ্ছিল। এ সময় আরশা খাতুন বাড়িতে টিনের তৈরি গোয়ালঘরের নিচে পানিতে গোসল করেন। গোসল শেষে ওই গোয়ালঘরে উঠতে গেলে লোহার দরজার সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় মেয়েকে বাঁচাতে মা আরজিনা খাতুন এগিয়ে গেলে মেয়েসহ তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। 

Advertisement

আরজিনা খাতুনের স্বামী নবাব উদ্দিন খান বলেন, গোয়ালঘরের বিদ্যুতের তার ছিঁড়ে পুরো ঘর বিদ্যুতায়িত হয়েছিল। মেয়ে বুঝতে না পেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।

তিনি আরো বলেন, অনেক স্বপ্ন নিয়ে মেয়েকে মাদরাসায় পড়াচ্ছিলাম। মেয়ে আমার খুব মেধাবী ছিল। কিন্তু আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আমি একা হয়ে গেলাম।

আতাইকুলা থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, ঘটনাটি মর্মান্তিক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় পরিবার কোনো অভিযোগ করেনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!