ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাংলাবান্ধায় ইউপি চেয়ারম্যান মিলনকে বরখাস্ত

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৩, ২৬ সেপ্টেম্বর ২০২৪
বাংলাবান্ধায় ইউপি চেয়ারম্যান মিলনকে বরখাস্ত
কুদরত-ই-খুদা মিলন -ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, জমি জবর দখল, শ্রমিক নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি ও গত ৫ আগস্টের পর থেকে কার্যালয়ে অনুপস্থিতির অভিযোগের বিষয়ে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রতিবেদনের মোতাবেক স্থানীয় সরকার ৭৮০ সংখ্যক প্রজ্ঞাপন মূলে জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Advertisement

এতে আরও বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ ধারা অনুযায়ী কেন আপনার পদ হতে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ নিশ্চিতকরণের জন্য নির্দেশক্রমে নির্দেশনা প্রদান করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!