[ দেশজুড়ে ]
পঞ্চগড়ে ৩ রোহিঙ্গা নারী আটক
আটককৃতরা। ছবি: সংগৃহীত
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত থেকে ৩ রোহিঙ্গা নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকালে উপজেলার দর্জিপাড়া স্কুলের পূর্ব দিক থেকে তাদের আটক করা হয়।
দুপুরে এক সংবাদ সম্মেলনে তেঁতুলিয়া ১৮ বিজিবি ব্যাটালিয়ন এ তথ্য নিশ্চিত করেছে।
আটককৃতরা হলেন- মাইজুমা, শারমিন ও নূর সমা। তারা সবাই রোহিঙ্গা নারী বলে জানা গেছে। এছাড়া আশরাফুল ইসলাম নামে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে।
.png)
জানা যায়, আটককৃত রোহিঙ্গা নারীদের কক্সবাজারের স্থানীয় ব্যক্তি ইসমাইল বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৫ সেপ্টেম্বর রোহিঙ্গা ক্যাম্প হতে নিয়ে আসেন। ২০ সেপ্টেম্বর তাদেরকে ভারতে অবৈধ অনুপ্রবেশে বাধ্য করেন। পরবর্তীতে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধরে গতকাল সোমবার দর্জিপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে। পরে রোহিঙ্গা সদস্যরা আশরাফুলের বাড়িতে আশ্রয় নেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!