[ দেশজুড়ে ]
দুর্গাপূজায় ৬ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর
ভোমরা স্থলবন্দর -ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৬ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। সরকারি ছুটির সঙ্গে মিল রেখে উভয় দেশের ব্যবসায়ী সংগঠনগুলো এ সিদ্ধান্ত নিয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য মাকসুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রফতানি বাণিজ্য আগামী ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মোট ৬ দিন বন্ধ থাকবে। ১৫ অক্টোবর থেকে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!