[ দেশজুড়ে ]
সৌদিতে এসি বিস্ফোরণে একমাত্র ছেলের মৃত্যু, বাড়িতে শোকের মাতম
আব্দুল সামাদ। ছবি: সংগৃহীত
সৌদি আরবে এসি বিস্ফোরণে আব্দুল সামাদ নামের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার নিজ শয়নকক্ষে এসি বিস্ফোরণ হয়ে তার মৃত্যু হয়।
এদিকে, একমাত্র ছেলে আব্দুল সামাদের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। তার বাবা কাদির মিয়া কোনোভাবেই এভাবে ছেলের মৃত্যু মেনে নিতে পারছেন না৷
নিহত আব্দুল সামাদ কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাদির মিয়ার ছেলে। ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. কাজল মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
.png)
স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে পরিবারের একমাত্র ছেলে আব্দুল সামাদ সৌদি আরবে পাড়ি জমান। সেখানে ভালোভাবেই চলছিল সামাদের জীবন। বুধবার বসবাস করা রুমে এসি বিস্ফোরণ হলে মুহূর্তের মধ্যেই পুড়ে যায় আব্দুল সামাদের দেহ। পরে, এদিন সকালে বাড়িতে সামাদের মৃত্যুর খবর আসলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!