[ দেশজুড়ে ]
কালিয়াকৈরে বিদ্যুৎ অফিসে হামলা, আহত ৩
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স -ছবি: সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈরে পল্লী বিদ্যুতের সাব-অফিসে হামলার চালিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলাধীন ফুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম আবু রায়হান (৩৮), নিরাপত্তাকর্মী সজিব (৩৫) ও মোতালেব (৩৭) আহত হন বলে জানা যায়। আহত সবাই কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য, ২ দিন আগে ফুলবাড়িয়া সাব-জোন অফিসের আওতাধীন কয়েকটি এলাকায় অতিবৃষ্টিতে গাছের ডাল ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন মেরামত কাজ চালিয়ে যাচ্ছেন। কাজ শেষ হতে বিলম্ব হওয়ার অজুহাতে স্থানীয়রা বিদ্যুৎ অফিসে হামলা চালায় বলে জানা যায়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!