ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢিলের আঘাতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ   

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:৪৩, ২৭ সেপ্টেম্বর ২০২৪
ঢিলের আঘাতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ   
কেন্দুয়া থানা -ফাইল ফটো

নেত্রকোণার কেন্দুয়ায় ঢিলের আঘাতে সিরাজুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম ঐ গ্রামের মিয়া বক্সের ছেলে।

পরিবার  সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়ির সামনে প্রস্রাব করতে যান সিরাজুল ইসলাম। এ সময় পেছন দিক থেকে কে বা কারা ঢিল ছুড়ে মারলে মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হন তিনি। এর কিছুক্ষণ পর নিজ বাড়িতে মারা যান। তবে কাদের ঢিলের আঘাতে তিনি মারা গেছেন, তা সঠিকভাবে বলতে পারছে না পরিবারের লোকজন।

Advertisement

কেন্দুয়া থানার ওসি (তদন্ত) উমর আকবর বলেন, মরদেহটি রাতে থানায় আনা হয়েছে এবং শুক্রবার ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। রিপোর্ট পেলেই আসল ঘটনা বের হয়ে আসবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। 
 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!