শিশু মারিয়া ওই বাড়ির তোফায়েল ইসলামের কন্যা।
জানা গেছে, শুক্রবার দুপুরে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন মারিয়ার মা। এ সময় সকলের অগোচরে বসতঘর সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর মারিয়াকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন মা। একপর্যায়ে তিনি মারিয়াকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। এরপর তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন মারিয়াকে পুকুর থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক মারিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।
.png)
লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, আমরা এ ধরনের কোনো তথ্য পাইনি। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে তা তদন্ত সাপেক্ষে দেখা হবে।