বৃহস্পতিবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, ঋণ খেলাপির মামলায় মোরশেদ মুরাদ ইব্রাহিম ও তার ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। খেলাপি ঋণ আদায়ের দাবিতে সোশ্যাল ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখার করা মূল অর্থঋণ মামলা নম্বর ৩৩৮/২০১৯, এর ডিক্রি থেকে এ জারি মামলার উদ্ভব।
.png)
২০২৩ সালের ১০ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে পাঁচ কোটি ৯৪ লাখ ৫৫ হাজার ১০৩ টাকাসহ ঐ টাকার ওপর আদায় কালতক ১২ শতাংশ হারে মুনাফার ডিক্রি হয়। ডিক্রি করা সব টাকা ৬০ দিনের মধ্যে ডিক্রিদার বরাবরে পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হলেও তারা তা পরিশোধ করেননি। তাই ২০২৩ সালের ৩০ নভেম্বর মোরশেদ ও রাশেদের বিরুদ্ধে আট কোটি ৭৯ লাখ ২৮ হাজার ৭৩৩ টাকা আদায়ের দাবিতে এ জারি মামলা করে ব্যাংক।
বেঞ্চ সহকারী আরো বলেন, মোরশেদ ও রাশেদকে দেওয়া ঋণের বিপরীতে কোনো স্থাবর-অস্থাবর সম্পদ বন্ধক ছিল না। তাই আইনের ধারা মতে, নিলাম কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। ডিক্রির টাকা পরিশোধের জন্য তারা তিন দফা সময়ের আবেদন করলেও এখন পর্যন্ত কোনো টাকা পরিশোধ করেননি। তাই এবার তাদের সময় আবেদন নামঞ্জুর করা হয়েছে। ডিক্রিদার ব্যাংক চলতি বছরের ১৫ জুলাই তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। এ মামলা দায়েরের পাঁচ বছর অতিক্রম হতে চললেও তারা কোনো টাকা পরিশোধ না করায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।