[ দেশজুড়ে ]
স্কাইলাইন গ্রুপের শ্রমিকদের কর্মবিরতি, সাধারণ ছুটি ঘোষণা
ফাইল ছবি
আশুলিয়া থানাধীন পলাশবাড়ী এলাকার স্কাইলাইন গ্রুপের স্টাফদের বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতির প্রেক্ষিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শনিবার আশুলিয়া থানাধীন পলাশবাড়ী এলাকার স্কাইলাইন গ্রুপে গোলযোগের আশঙ্কায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর ফ্যাক্টরির স্টাফরা বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু করলে মালিকপক্ষ ২৮ সেপ্টেম্বর স্টাফদের সঙ্গে বসে বিষয়টি মীমাংসার আশ্বাস দিলে তারা তা মেনে নিয়ে ফ্যাক্টরি এলাকা ত্যাগ করে। কিন্তু শনিবার ফ্যাক্টরি কর্তৃপক্ষ গোলযোগের আশঙ্কায় সাধারণ ছুটি ঘোষণা করে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!