[ দেশজুড়ে ]
মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে নবাবগঞ্জে বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ
বিশ্ব মানবতার মহামানব রাসুল (সা.) ও ইসলাম ধর্মকে নিয়ে ভারতের হিন্দু পুরোহিত কটূক্তি করায় এবং বিজেপি নেতা নীতেশ রানে ও রামগিরি মহারাজ কর্তৃক সমর্থন করার প্রতিবাদে ঢাকার নবাবগঞ্জবাসীর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাধীন নবাবগঞ্জ পুরাতন কোর্ট ভবন হতে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার পর্যন্ত নবাবগঞ্জের সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা আলেম উলামা পরিষদের সভাপতি ও সোনা হাজরা কওমি মাদরাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান কাশেমি, নবাবগঞ্জ উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা মুফতি শাহাবুদ্দিন আব্বাসি, মাওলানা ফরিদ উদ্দিন, যন্ত্রাইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান ইলাহিসহ নবাবগঞ্জের সর্বসাধারণের আপামর জনসাধারণ।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বিক্ষোভ
লিংক সফলভাবে কপি হয়েছে!