ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৯ দফা দাবিতে শেরপুর কৃষি প্রশিক্ষণ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৫, ২৯ সেপ্টেম্বর ২০২৪
৯ দফা দাবিতে শেরপুর কৃষি প্রশিক্ষণ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
৯ দফা দাবিতে শেরপুর কৃষি প্রশিক্ষণ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ছবি: ডেইলি বাংলাদেশ

‘উচ্চ শিক্ষা আমাদের অধিকার’এ স্লোগানকে সামনে রেখে শেরপুর কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা ৯ দফা দাবি  আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী আন্দোলন ও অবস্থান কর্মসূচি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করে শিক্ষার্থীরা।

এ সময় তারা বাংলাদেশের প্রতিটি সরকারি ও বেসরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের কৃষি ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের নেয় উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য আলাদা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন দাবিসহ ৯টি দাবি পেশ করে।

Advertisement

তাদের এ দাবি মানা না হলে এ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এবং পরবর্তীতে সকল ক্লাস বর্জন করা হবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দিদারুল ইসলাম আকন্দ, সাদমান হোসেন, মাহমুদুল হোসেন, রায়হান হাবিব আকাশ, আরাফাত হোসেনসহ আরো অনেকে।

পর্যায়ক্রমে দেশের সকল কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে আন্দোলনকারীরা জানান। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!