ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুলিয়ায় ৩৩ কারখানায় ছুটি ঘোষণা

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৬, ২৯ সেপ্টেম্বর ২০২৪
আশুলিয়ায় ৩৩ কারখানায় ছুটি ঘোষণা
ফাইল ছবি

আশুলিয়া থানাধীন জিরাবো পুকুরপাড় এলাকাস্থ ১৩(১) ধারায় বন্ধ ঘোষিত ফ্যাক্টরি লুসাকা গ্রুপের শ্রমিকরা ফ্যাক্টরি খোলার দাবিতে ফ্যাক্টরির সামনে অবস্থান নিলে সেনা ও শিল্প পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

রোববার ওই এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশ সরে গেলে তারা আশপাশের ফ্যাক্টরিতে ইটপাট পাটকেল ছুড়লে নিম্নলিখিত ফ্যাক্টরিগুলোতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। 

এছাড়াও আশুলিয়ার টংগাবাড়ী এলাকাস্থ ১৩(১) ধারায় বন্ধ ঘোষিত ফ্যাক্টরি মন্ডল নীটওয়্যার লিমিটেডের শ্রমিকরা পার্শ্ববর্তী জিরাবো ফুলবাগান এলাকাস্থ অ্যালাইনস গার্মেন্টসের গেটে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে ভাঙচুর ও নাশকতার আশঙ্কায় নিম্নলিখিত ফ্যাক্টরিগুলো ছুটি ঘোষণা করে। 

Advertisement

রোববার সাধারণ ছুটি ঘোষণাকৃত কারখানার তালিকা: 

১। আইরিশ ফ্যাশন লিমিটেড 
২। আফিয়া নীট ওয়্যার লিমিটেড
৩। ফ্যাশন ডট কম 
৪। সিনহা সোয়েটার 
৫। অরুনিমা স্পোর্টস ওয়্যার লিমিটেড 
৬। ডিএমসি এ্যাপারেলস লিমিটেড 
৭। রাতুল নীট ওয়্যার লিমিটেড 
৮। এ্যালায়েন্স নীট কম্পোজিট লিমিটেড 
৯। এস.এস.ডি এ্যাপারেলস লিমিটেড 
১০। সাউর্দান ডিজাইন লিমিটেড 
১১। সাউর্দান গার্মেন্টস লিমিটেড 
১২। তাহারাত নীট কম্পোজিট লিমিটেড 
১৩। নাঈম নীট ওয়্যার লিমিটেড 
১৪। কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাঃ প্রাইভেট লিমিটেড 
১৫। হেসং কোরিয়া লিমিটেড 
১৬। সাউর্দান মিলেনিয়াম টেক্সটাইল লিমিটেড 
১৭। টেক্স টাউন গ্রুপ 
১৮। লেদারক্স ফুট ওয়্যার লিমিটেড
১৯। এভার ব্রাইট সোয়েটার লিমিটেড
২০। ইনজেনিটেক্স অ্যাক্টিভ বিডি লিমিটেড 
২১। একটিভ কম্পোজিট মিলস লিমিটেড 
২২। এমোটেক্স গার্মেন্টস 
২৩। সাংহাভি সুজ বিডি লিমিটেড 
২৪। ফুট স্টেপস বাংলাদেশ লিমিটেড 
২৫। ইউনিওয়াল্ড ফুট ওয়্যার লিমিটেড 
২৬। পিকার্ড বাংলাদেশ লিমিটেড

নতুন করে সাধারণ ছুটি:

২৭। এশিয়া সোর্সি লিমিটেড
২৮। মাসকট গার্মেন্টস লিমিটেড 
২৯। গ্লোরিয়াস সান ফ্যাশন গার্মেন্টস লিমিটেড
৩০। জে.এল সোয়েটার লিমিটেড 
৩১। রেডিয়্যান্স নীট ওয়্যার লিমিটেড 
৩২। এ.আর জেন্স প্রডিউসার লিমিটেড 
৩৩। ক্রস ওয়্যার ইন্ডাঃ লিমিটেড 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!