এর আগে শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে প্রতিপক্ষের হামলায় আহত হন তিনি। রোববার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাবিকুল।
নিহত সাবিকুল উপজেলার গন্ডা ইউপির পাহাড়পুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।
.png)
পরিবার সূত্রে জানা গেছে, কেন্দুয়া উপজেলার পাহাড়পুর গ্রামের দীর্ঘ দিন যাবত নুরুল্লাহ সঙ্গে বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল সাবিকুলের। এরই জেরে শনিবার রাত ১টার দিকে নুরুল্লাহর লোকজন সাবিকুলের ওপর হামলা চালায়। এতে সাবিকুল গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানেও অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, প্রতিপক্ষের হামলায় আহত পাহাড়পুর গ্রামের সাবিকুলের চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাশ ময়নাতদন্ত করা হবে। পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে।