[ দেশজুড়ে ]
মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ
ভারতে ইসলাম ধর্ম ও মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা যায়, জেলার বীরগঞ্জ উপজেলার সর্বস্তরের শিক্ষার্থীদের ব্যানারে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নাস্তিক রামগিরি এবং বিজেপি বিধায়ক নিতিশ রানের কটূক্তি ও অবমাননা করায় এ প্রতিবাদ সমাবেশ হয়। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলটি বীরগঞ্জ শহর প্রদক্ষিণ করে বীরগঞ্জ বিজয় চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল মামুন।
.png)
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তারা ভারতের সকল পণ্য বর্জন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তিকারী নীতিশ রানের ফাঁসির দাবি জানান।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!