[ দেশজুড়ে ]
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ লাখ টাকা জরিমানা
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ লাখ টাকা জরিমানা -ছবি: ডেইলি বাংলাদেশ
ঝালকাঠির নলছিটিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার দপদপিয়া পুরাতন ফেরিঘাট ও দপদপিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্ব দেন নলছিটির ইউএনও মো. নজরুল ইসলাম।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান জানান, ২৯ সেপ্টেম্বর নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এবং দপদপিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ইউএনও মো. নজরুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪ (গ) ধারায় অপরাধ সংগঠিত করায় অত্র আইনের ১৫ (১) ধারায় ২টি ভিন্ন মামলায় ২ ব্যক্তিকে ৭ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করেন।
.png)
তিনি আরো জানান, অর্থদণ্ডের অর্থ আদায়পূর্বক ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেছে নলছিটি থানা পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!