[ দেশজুড়ে ]
ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ -ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের হোড়গাতী নামক এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
নিহত মো. মিনহাজ আলী (৪৫) টাঙ্গাইল জেলার আলোকদিয়া গ্রামের মৃত ওমেদ আলীর ছেলে।
সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই মো. মতিউর রহমান বলেন, সিমেন্ট বোঝাই ট্রাকটি ঢাকা থেকে হাটিকুমরুলের উদ্দেশে যাওয়ার সময় নলকা ইউনিয়নের হোড়গাতী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। অপরদিকে, মোটরসাইকেলটি হাটিকুমরুল থেকে নলকার উদ্দেশে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
.png)
এ সময় মোটরসাইকেলচালক মো. মিনহাজ আলী গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!