ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ৩০ সেপ্টেম্বর ২০২৪
ফরিদপুরে আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাস শ্রমিকদের সঙ্গে সিএনজি ও মাহেন্দ্র চালকদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার সোমবার সন্ধ্যা ৬টা থেকে হতে বাস শ্রমিকরা আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন।

জানা যায়, মহাসড়কে সিএনজি ও মাহেন্দ্র চালানো নিয়ে দীর্ঘদিন ধরে বাস শ্রমিক ও সিএনজি/মাহিন্দ্র শ্রমিকদের মাঝে বিরোধ চলে আসছে। বিষয়টি সমাধানের জন্য সিএনজি চালকরা এরআগেও পুলিশ সুপার ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলেও বাস শ্রমিকদের কারণে বিষয়টি সমাধান হয়নি। সম্প্রতি সময়ে সিএনজি ও মাহেন্দ্র চালকদেরকে মহাসড়কে যান চলাচলে বাধা প্রদান, বাসস্ট্যান্ড দাঁড়াতে না দেওয়া নিয়ে মনোমালিন্যের জেরে আজ মারামারির ঘটনা ঘটেছে।

তবে, বিষয়টি মিমাংসা করার জন্য ফরিদপুর জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপ, ফরিদপুর আন্তঃজেলা শ্রমিক ইউনিয়ন ও জেলা শ্রমিক ইউনিয়নের নেতারা আলোচনায় বসবেন বলে জানা গেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!