[ দেশজুড়ে ]
ডংলিয়ন ফ্যাশন বিডি ও স্কাইলাইন গ্রুপের শ্রমিক বরখাস্ত
ছবি: ডেইলি বাংলাদেশ
সাভারের আশুলিয়া থানাধীন দক্ষিণ বাইপাইল ও পলাশবাড়ী এলাকার ডংলিয়ন ফ্যাশন বিডির ৮০ জন শ্রমিক এবং স্কাইলাইন গ্রুপের স্টাফ ও শ্রমিকসহ ৯৭ জনকে বরখাস্ত করা হয়েছে।
সোমবার আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকাস্থ চাইনিজ মালিকানাধীন ডংলিয়ন ফ্যাশন বিডির ৮০ জন শ্রমিককে অসদাচারণের অভিযোগে সাময়িক বরখাস্ত করাসহ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং তাদেরকে ৮ কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দেওয়ার জন্য বলা হয়।
এছাড়া পলাশবাড়ী এলাকাস্থ স্কাইলাইন গ্রুপের স্টাফ ও শ্রমিকসহ ৯৭ জনকে স্থায়ীভাবে বরখাস্ত করে তাদের সব পাওনাদী ব্যাংক একাউন্টের মাধ্যমে পরিশোধ করা হয়।
আগামীকাল ১ অক্টোবর ডংলিয়ন ফ্যাশন বিডি এবং স্কাইলাইন গ্রুপ সাধারণ ছুটির আওতায় বন্ধ থাকবে। ছাঁটাইয়ের প্রতিবাদে স্টাফ ও শ্রমিকরা আগামীকাল ১ অক্টোবর ফ্যাক্টরির সামনে জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!